India mocks Pakistan: 'নিজের লোকেদের উপরই বোমা ফেলছে', রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানকে খোঁচা ভারতের - Bengali News | Bombing own people: India mocks Pakistan at UN over Khyber Pakhtunkhwa strikes - 24 Ghanta Bangla News
Home

India mocks Pakistan: ‘নিজের লোকেদের উপরই বোমা ফেলছে’, রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানকে খোঁচা ভারতের – Bengali News | Bombing own people: India mocks Pakistan at UN over Khyber Pakhtunkhwa strikes

Spread the love

ভারতীয় কূটনীতিক ক্ষীতিজ ত্যাগীImage Credit: X handle

নয়াদিল্লি: নিজের দেশেই পাকিস্তান বায়ুসেনার বোমায় মৃত্যু হয়েছে ৩০ জনের। এই নিয়ে এবার রাষ্ট্রসঙ্ঘের মানবাধিক পরিষদে পাকিস্তানকে খোঁচা দিল ভারত। রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে ভারতীয় কূটনীতিক ক্ষীতিজ ত্যাগী বলেন, নিজেদের লোকেদের উপরই বোমা ফেলছে পাকিস্তান। সন্ত্রাসবাদীদের মদত দেওয়া নিয়েও পাক সরকারকে আক্রমণ করলেন তিনি। জম্মু ও কাশ্মীরের যে ভূখণ্ড পাকিস্তান দখল করে রেখেছে, তাও খালি করার কথা বললেন ভারতীয় কূটনীতিক।

মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করেন ২০১২ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার ক্ষীতিজ ত্যাগী। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এই ফোরামকে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে তাদের অভিযোগ ভিত্তিহীন।

এরপরই ভারতীয় এই কূটনীতিক বলেন, “আমাদের ভূখণ্ডের লোভ না করে, তারা অবৈধভাবে আমাদের যে ভূখণ্ড দখল করে রেখেছে, তা খালি করে নিজেদের ধুঁকতে থাকা অর্থনীতি পুনরুদ্ধারে যেন নজর দেয়।” রাষ্ট্রসঙ্ঘের ঘোষিত জঙ্গিদের পাকিস্তান আশ্রয় দিয়েছে বলেও ক্ষীতিজ ত্যাগী মন্তব্য করেন। এরপরই তিনি বলেন, পাকিস্তান তার নিজের দেশের লোকেদের উপর বোমা ফেলছে।

প্রসঙ্গত, সোমবার (২২ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের মাত্রে দারা গ্রামে বোমা ফেলে পাকিস্তানের বায়ুসেনা। নিজের দেশে পাক বায়ুসেনার বোমার আঘাতে ৩০ জনের মৃত্যু হয়। তার মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। এই নিয়েই এবার রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানকে খোঁচা দিল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *