Rishabh Pant: মাঠে ফেরার জন্য এত তাড়াহুড়ো করো না, কে পন্থকে দিলেন লাখ টাকার পরামর্শ? - Bengali News | Let's not rush him says Sunil Gavaskar amid talks of Rishabh Pant’s comeback in IPL 2024 - 24 Ghanta Bangla News
Home

Rishabh Pant: মাঠে ফেরার জন্য এত তাড়াহুড়ো করো না, কে পন্থকে দিলেন লাখ টাকার পরামর্শ? – Bengali News | Let’s not rush him says Sunil Gavaskar amid talks of Rishabh Pant’s comeback in IPL 2024

Spread the love

Rishabh Pant: মাঠে ফেরার জন্য এত তাড়াহুড়ো করো না, কে পন্থকে দিলেন লাখ টাকার পরামর্শ?Image Credit source: X

কলকাতা: কিছু পরামর্শ জীবন বদলে দেয়। কিছু সিদ্ধান্ত হয়ে ওঠে পতনের কারণ। ল-ম-বা চোট সারিয়ে মাঠে ফেরার ক্ষেত্রে তাড়াহুড়ো করে অনেকেই বিপদ ডেকে আনেন। থমকেও যেতে পারে কেরিয়ার। সে ক্ষেত্রে তাঁর কী করা উচিত? ঋষভ পন্থকে (Rishabh Pant) এই পরামর্শই দিলেন সুনীল গাভাসকর। গতবার খেলতে পারেননি। এ বার আইপিএলের শুরু থেকেই মাঠে নেমে পড়তে চান বিস্ফোরক ব্যাটার। কিপিংয়ে ফিরতে সময় লাগবে। তবে ক্যাপ্টেন ও ব্যাটার হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব নিতে চাইছেন পন্থ। বাঁ হাতি ব্যাটারের চোট কি পুরো সেরেছে? এই প্রশ্ন কিন্তু থাকছে।

ওয়ার্মআপ ম্যাচ খেলা শুরু করেছেন পন্থ। কিন্তু সানির মতো অভিজ্ঞ প্রাক্তন বলে দিচ্ছেন, ‘পন্থ যদি পুরো ফিট হয়, তা হলে মাঠে ফেরার ভাবনা-চিন্তা করার যথেষ্ট কারণ আছে। সে ক্ষেত্রে দিল্লির ক্যাপ্টেন্সি ওর হাতে তুলে দিতে হবে। আশাবাদ রাখাই যায়। এই মরসুমে ওকে পুরো ফিট দেখার সুযোগও রয়েছে। তার পরও বলব, তাড়াহুড়ো করতে গিয়ে বিপদ ঘটানোর কোনও মানে হয় না। ব্যাটিং আর কিপিংয়ের ক্ষেত্রে হাঁটুর একটা বিরাট ভূমিকা রয়েছে। কিপিংটা হয়তো ও শুরুতে করতে পারবে না। যে পন্থকে আমরা দেখতে অভ্যস্ত, সেটা হয়তো পাব না আমরা।’

নিজের দীর্ঘ কেরিয়ারে তো বটেই, পরে ধারাভাষ্যের সঙ্গে জড়িয়ে থাকা সানি দেখেছেন এমন অনেক ঘটনা। তাড়াহুড়ো করে মাঠে ফিরতে গিয়ে বিপদে পড়েছেন অনেক ক্রিকেটার। পন্থ সেই ভুল করুন, চান না গাভাসকর। তাঁর কথায়, ‘আমি নিজেও পন্থের বিরাট ভক্ত। সবচেয়ে আগে জরুরি ওর ফিট হয়ে ওঠা। তার পর মাঠে ফিরে আমাদের বিনোদন দিক। না হলে পুরনো ছন্দে ফিরতে ওর অনেকখানি সময় লেগে যাবে। তবে এটাও ভালো দিক যে, পন্থ ট্রেনিং শুরু করে দিয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *