Virat Kohli: লন্ডনের রেস্তোরাঁয় মেয়ে ভামিকাকে নিয়ে ঢুঁ মারলেন বিরাট – Bengali News | Virat Kohli spotted in London restaurant with his daughter Vamika, see viral pic
Virat Kohli: লন্ডনের রেস্তোরাঁয় মেয়ে ভামিকাকে নিয়ে ঢুঁ মারলেন বিরাটImage Credit source: X
কলকাতা: বিরুষ্কার পরিবারে কয়েক দিন আগেই নতুন সদস্যের আগমন হয়েছে। ছোট্ট ভামিকা খেলার সঙ্গী পেয়েছে। এখন সে বড় দিদি। কারণ ১৫ ফেব্রুয়ারি লন্ডনে জন্ম হয়েছে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কার শর্মার (Anushka Sharma) ছেলের। বিরুষ্কা তাঁদের ছেলের নাম রেখেছেন অকায় কোহলি। দীর্ঘদিন ধরে অনুষ্কা শর্মার দ্বিতীয় প্রেগন্যান্সির খবর শোনা যাচ্ছিল। কিন্তু বিরাট, অনুষ্কা তাঁদের দ্বিতীয় সন্তান যে আসতে চলেছে, এই নিয়ে কিছু জানাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বিরাট কোহলি সরে যাওয়ার পর থেকে অনুষ্কার দ্বিতীয় বার প্রেগন্যান্সির খবর আবার ছড়িয়েছিল। অবশেষে রাঁচি টেস্ট শুরুর আগে ২০ ফেব্রুয়ারি বিরাট, অনুষ্কা তাঁদের দ্বিতীয় সন্তান আসার সুখবর সকলের সঙ্গে শেয়ার করেছেন। বর্তমানে লন্ডনেই রয়েছে কোহলি পরিবার। এই সুযোগে বাবা-মেয়ে মিলে ঢুঁ মারল লন্ডনের এক রেস্তোরাঁয়। মুহূর্তে ভাইরাল সেই ছবি।
নেটদুনিয়ায় বিরাট ও ভামিকার ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে একটি রেস্তোরাঁর মধ্যে তাঁরা বসে রয়েছেন। ছোট্ট ভামিকা খাবার খেতে ব্যস্ত। এবং বিরাট কোহলির হাতে সম্ভবত মোবাইল ফোন ছিল। তাঁর সামনেও রাখা ছিল প্লেটে খাবার। আশেপাশের টেবল-চেয়ারগুলো খালি ছিল। ভামিকার মুখ অবশ্য এই ছবিতে দেখা যায়নি। ছবিটি দেখলেই বোঝা যায় তা বিরাট-ভামিকার টেবলের সাইড থেকে তোলা। কোহলি ভক্তদের সোশ্যাল মিডিয়া সাইটে ঘুরছে সেই ছবি।
Virat Kohli with Vamika
This has to be the picture of the day❤️ pic.twitter.com/LlSmAKbw2n— Pari (@BluntIndianGal) February 26, 2024
মেয়েরা বরাবর বাবার খুব প্রিয় হয়। আর ছেলেরা মায়ের। এ কথা আমরা অনেকেই শুনে থাকি। এতদিন বাবা-মায়ের পুরো ভালোবাসা পেত ছোট্ট ভামিকা। এ বার বিরুষ্কার ভালোবাসা ভাগ হতে চলেছে। অকায়কে যে ভামিকা ভালোবাসায় ভরিয়ে দেবে, এ কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এও ঠিক যে এ বার বিরাট ও অনুষ্কার ঠিক ভামিকার মতোই ভালোবাসতে চলেছে ছোট্ট অকায়কে।