Kolkata Airport: বেল্ট থেকেই উধাও ৮০ জন যাত্রীর লাগেজ! চরম বিশৃঙ্খলা কলকাতা বিমানবন্দরে – Bengali News | Kolkata airport The luggage of 80 passengers disappeared from Blet! Extreme chaos at Kolkata airport
কলকাতা বিমানবন্দর (ফাইল ছবি)Image Credit source: Facebook
কলকাতা: বিমানে আসা লাগেজ উধাও! লাগেজ না মেলায় কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের ৯ নম্বর বেল্টের সামনে উত্তেজনায় ফেটে পড়েন পোর্টব্লেয়ার থেকে কলকাতাগামী বিমানের যাত্রীরা। বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর পোর্ট ব্লেয়ার থেকে কলকাতাগামী স্পাইস জেটের এস জি ৮৭২ বিমান ৯:৪০ মিনিটে কলকাতা আসেন। ওই বিমানে ছিলেন ১৮৫ জন যাত্রী, ৬ জন কেবিন ক্রু।
সকাল ১১. ১৪ মিনিটে কলকাতায় এসে পৌঁছয় বিমানটি। যাত্রীদের বক্তব্য, লাগেজ নেওয়ার জন্য যখন ৯ নম্বর বেল্টের সামনে অপেক্ষা করতে থাকেন। কিন্তু ৮০ জন যাত্রী দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বেল্টে তাঁদের লাগেজ পাননি। এরপর ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।
সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়, তাদের লাগেজ কোথায়? পরবর্তী সময়ে জানা যায়, পোর্ট ব্লেয়ার থেকে ৮০ জন যাত্রীর লাগেজ বিমানে লোডিং করা হয়নি। তাতে উত্তেজনা আরও চরমে পৌঁছয়। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকদের আশ্বাস মেলে পরবর্তী বিমানে তাঁদের লাগেজ নিয়ে আসা হচ্ছে, তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিমানবন্দরেই অপেক্ষা করেন যাত্রীরা। পরবর্তী বিমান এসে পৌঁছলে, ওই ৮০ জন যাত্রী তাঁদের লাগেজ ফিরে পান।