Obesity: বিশ্বে প্রতি ৮ জনের মধ্যে ১ জন ওবেসিটিতে আক্রান্ত, কেন জানেন? - Bengali News | Obesity every 1 in 8 people in the world and India crossed 8 crores what is the reason - 24 Ghanta Bangla News
Home

Obesity: বিশ্বে প্রতি ৮ জনের মধ্যে ১ জন ওবেসিটিতে আক্রান্ত, কেন জানেন? – Bengali News | Obesity every 1 in 8 people in the world and India crossed 8 crores what is the reason

Spread the love

কিছু না খেলেও ওজন বেড়ে যাচ্ছে? ডায়েট, জিম করেও ওজন নিয়ন্ত্রণে আসছে না? আসলে বর্তমানে বাচ্চা থেকে টিনেজ, প্রাপ্তবয়স্ক- অধিকাংশেরই মূল সমস্যা হল, ওবেসিটি। সম্প্রতি প্রকাশিত দ্য ল্যানসেট-এর সমীক্ষায় দেখা গিয়েছে, প্রত্যেক ৮ জনের মধ্যে ১ জনই ওবেসিটিতে আক্রান্ত। কেবল ভারতেই এই সমস্যায় আক্রান্ত ৮ কোটি মানুষ, যার মধ্যে ১ কোটি তরুণ প্রজন্ম। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, ২০৩০ সালের মধ্যেই গোটা বিশ্বে ওবেসিটি আক্রান্তের সংখ্যা ১০০ কোটি ছাড়াবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা।

ছেলে হোক বা মেয়ে, উভয়ই কম-বেশি ওবেসিটির সমস্যায় আক্রান্ত। ল্যানসেট-এর সমীক্ষায় ১৯০টি দেশের ২২০ মিলিয়ন মানুষের উচ্চতা ও ওজন বিশ্লেষণ করে সমীক্ষাটি প্রকাশ করা হয়েছে। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে, ১৯৯০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত BMI (Body Mass Index) ব়্যাপিডলি বদলেছে। ৮ জনের মধ্যে ১ জনের BMI ৩০-এর বেশি। কেবল ভারতে ৫ বছর থেকে ১৯ বছর বয়সি ছেলে-মেয়ে মিলিয়ে ১ কোটি মানুষ ওবেসিটি-র সমস্যায় আক্রান্ত, যা উদ্বেগের কারণ বলে জানাচ্ছেন দ্য ল্যানসেট-এর গবেষকরা।

এই খবরটিও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, ওবেসেটি-র অন্যতম কারণ হল অপুষ্টি। এছাড়া অতিরিক্ত প্যাকেজড ফুড, ফাস্টফুড খাওয়া এবং বেশি হাঁটা-চলা না করার ফলেও ওবেসিটি হয়। অস্বাস্থ্যকর খাবারের পাশাপাশি অতিরিক্ত চিনি ও অতিরিক্ত নুন খাওয়ার ফলেও ওবেসিটি-র সমস্যা হয় বলে জানাচ্ছেন ল্যানসেট-এর সমীক্ষার সহ-গবেষক তথা ইম্পিরিয়াল লন্ডনের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক মাজিদ ইজ্জাতি। তিনি জানান, নিম্ন থেকে মাঝারি আয়ের দেশগুলিতেই ওবেসিটি আক্রান্তের হার বেশি। মিশর, ইরাক, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, চিলি, সিরিয়ায় শিশু থেকে মাঝ বয়সিদের মধ্যে ওবেসিটিতে আক্রান্তের হার দ্রুত গতিতে বাড়ছে। তুরস্ক এবং সিরিয়াও এই তালিকায় বেশি দূরে নেই। আবার  ল্যানসেট-এর সমীক্ষা অনুযায়ী, ১৯৯০ সাল থেকে ২০২২ সালের মধ্যে শিশুদের ওবেসেটির হার চারগুণ বেড়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *