Rameshwar Rao on WITT: ‘আমার কাছে অনুপ্রেরণা’, মোদীতে মুগ্ধ মাই হোম গ্রুপের চেয়ারম্যান রামেশ্বর রাও - Bengali News | What India Thinks Today: My Home Group Chairman Rameshwar Rao Jupali welcomed Narendra Modi - 24 Ghanta Bangla News
Home

Rameshwar Rao on WITT: ‘আমার কাছে অনুপ্রেরণা’, মোদীতে মুগ্ধ মাই হোম গ্রুপের চেয়ারম্যান রামেশ্বর রাও – Bengali News | What India Thinks Today: My Home Group Chairman Rameshwar Rao Jupali welcomed Narendra Modi

নয়াদিল্লি: টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনের দ্বিতীয় দিনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি দীর্ঘ বক্তৃতা করেছেন। প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার আগে তাঁকে স্বাগত জানান মাই হোম গ্রুপের চেয়ারম্যান রামেশ্বর রাও জুপালি। পাশাপাশি টিভি৯ নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাসও মোদীকে স্বাগত জানিয়েছেন।

মোদীকে স্বাগত জানাতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন মাই হোম গ্রুপের চেয়ারম্যান রামেশ্বর রাও। তিনি জানান, টিভি৯-এৎ এই প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পেরে প্রচণ্ড আনন্দিত। মোদী কেবলই রাজনৈতিক মুখ নয় বলেও জানিয়েছেন তিনি। তাঁর কাছে মোদী বিশ্বনেতা। মোদীর বিষয়ে রামেশ্বর রাও বলেছেন, “আমার মতো নতুন প্রজন্মের কাছে মোদী অনুপ্রেরণা। যুবদের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা রয়েছে মোদীর। যুবরা কীভাবে তাঁদের স্বপ্ন সত্যি করতে পারেন, তা তিনি দেখিয়েছেন। তিনি উন্নত ভারতের স্বপ্ন দেখেন। এটাই তাঁর নেতৃত্বের সবথেকে বড় প্রভাব।”

রামেশ্বর রাওয়ের পাশাপাশি বরুণও দাসও মোদীর বিষয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন। মোদীকে স্বাগত জানাতে গিয়ে তিনি তিনটি মোদী মন্ত্রের কথা জানিয়েছেন। বলেছেন, “২০১৪ সালে ভারতের মানুষ আপনাকে ক্ষমতায় এনেছে। আপনি মানুষকে ভাল গভর্ন্যান্স দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করেছেন।” দ্বিতীয় মন্ত্র মোদী মাল্টি প্ল্যান। এ বিষয়ে বরুণ দাস বলেছেন, “তিনি চ্যাম্পিয়ন। সমাজের সমস্ত স্তরের মানুষের কথা চিন্তা করেন। সাধারণ মানুষের জন্য মোদী ২৫টি প্রকল্প এনেছেন।” তৃতীয় মন্ত্র হিসাবে বরুণ দাস উল্লেখ করেছেন, সিটিজেন ডিএনএ রিসেট বা সিডিআর। এ নিয়ে তিনি বলেছেন, “কোনও ভারতীয় যা কাজ করতে চান, তিনি তা করতে পারেন। এই সব হয়েছে গত ১০ বছরে। জনগণের মধ্যে এই আত্মবিশ্বাস জুগিয়েছেন মোদী।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *