Abhishek Banerjee Office: অফিসে ঢুকতেই পুরসভার কর্মীদের গায়ে হাত অভিষেকের! পুলিশের কলার টেনে হিঁচড়ে চলতে থাকে কিল চড় ঘুষি | Abhishek Banerjee’s Office Billboard Row: Clash Between Police, Civic Workers and TMC Supporters in Camac Street
ক্যামাক স্ট্রিটে তুলকালাম পরিস্থিতিImage Credit: TV9 Bangla
কলকাতা: তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অবৈধ বিল বোর্ড ভাঙার চেষ্টার অভিযোগ। ঘটনাকে ঘিরে তুলকালাম পরিস্থিতি ক্যামাক স্ট্রিটে। বিল বোর্ড ভাঙতে এসে অভিষেকের রোষের মুখে পুরসভা-পুলিশ। পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা অভিষেকের। অভিযোগ, পুরসভার কর্মীরা অফিসে ঢুকলে তাঁদের বাধা দিতে গিয়ে গায়ে হাত দেন অভিষেক। পুরসভার কর্মীদের সজোরে ধাক্কা মারেন, তাঁর কলার ধরেন বলেও অভিযোগ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। এরপরই অভিষেকের অফিসের কর্মীদের সঙ্গে রীতিমতো হাতাহাতি পুলিশের। তৃণমূলের মহিলা সদস্যদের পুরকর্মী-মহিলা পুলিশদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি।

ঝামেলার সূত্রপাত ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে একটা হোর্ডিংকে ঘিরে। পুরসভার কর্মীদের অভিযোগ, এই হোর্ডিং অবৈধ। তা নিয়ে পুলিশের তরফ থেকে তাদের কাছে অভিযোগ আসে। তার ভিত্তিতেই হোর্ডিং খুলতে আসেন তাঁরা। পুরসভার কর্মী বলেন, “আমাদের কাছে ওপর থেকে অর্ডার এসেছে। ওই বিল বোর্ডটা সরিয়ে দেওয়ার জন্য। এটা বেআইনি, এর অনুমতি নেই। ওদের বক্তব্য হচ্ছে, আমাদের অর্ডারের মধ্যে ওনার ছবি নেই। সেই ছবি করিয়ে আবার আনা হচ্ছে।”
হোর্ডিং খুলতে এলেই প্রথমে বাধা দেন অভিষেক। এরপরই পরিস্থিতি ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে ওঠে। দেড় ঘণ্টা ধরে চলতে থাকে পুলিশের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসের কর্মীদের হাতাহাতি। ছবিতে ধরা পড়ে, উর্দি পরা পুলিশের কলার টেনে হিঁচড়ে চলতে থাকে কিল চড় ঘুষি।