What India Thinks Today: লোকসভা ভোটের জন্য ওয়াইসির AIMIM তৈরি? টিভিনাইনের মঞ্চেই বলবেন সুপ্রিমো - Bengali News | What india thinks today tv9 network satta sammelan aimim asaduddin owaisi will share his views - 24 Ghanta Bangla News
Home

What India Thinks Today: লোকসভা ভোটের জন্য ওয়াইসির AIMIM তৈরি? টিভিনাইনের মঞ্চেই বলবেন সুপ্রিমো – Bengali News | What india thinks today tv9 network satta sammelan aimim asaduddin owaisi will share his views

Spread the love

‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চে আসছেন আসাদুদ্দিন ওয়াইসিও।Image Credit source: TV9 Bangla

নয়াদিল্লি: দেশের সর্ববৃহৎ নিউজ নেটওয়ার্ক টিভিনাইন আবারও আয়োজন করেছে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’। প্রথমবারের কনক্লেভ দারুণ সাড়া ফেলেছিল। এবার তিনদিনের এই সামিট শুরু হচ্ছে রবিবার ২৫ ফেব্রুয়ারি থেকে। রাজনীতি, ক্রীড়া, সিনেমা ও অর্থনীতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন এই কনক্লেভে। থাকবেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিও। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র তৃতীয় দিনে (২৭ ফেব্রুয়ারি) ‘সত্তা সম্মেলন’-এ থাকবেন হায়দরাবাদের সাংসদ। টিভিনাইনের এই মঞ্চে ওয়াইসি মোদী সরকারের নীতি এবং আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তাঁর দলের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে পারেন।

এবার টিভিনাইনের ‘সত্তা সম্মেলন’ মঞ্চে জোর আলোচনা হতে চলেছে। মধ্য প্রদেশ, অসম, দিল্লি, পঞ্জাব-সহ ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী এই কর্মসূচিতে অংশ নেবেন। থাকছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। সেই মঞ্চে আগামী লোকসভা ভোটের আগে দলের প্রস্তুতি নিয়ে কথা বলতে পারেন ওয়াইসি। কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ সরকারের গত ১০ বছরের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে তার মতামত প্রকাশ করতে পারেন।

আগামী কয়েকদিনের মধ্যে দেশে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে। তার আগে টিভিনাইন নেটওয়ার্কের এই কনক্লেভে আসন্ন ভোট ও দেশে হিন্দু-মুসলিমের নামে ভোট নিয়ে নিজের মতামত দিতে পারেন ওয়াইসি। ইউসিসি, এনআরসি ও সিএএ নিয়েও কথা বলতে পারেন তিনি।

উত্তরাখণ্ড যখন ইউসিসি বাস্তবায়নের চেষ্টা করছে, অসমের বিজেপি সরকারও তা বাস্তবায়নের কথা বলেছে। এই পরিস্থিতিতে দেশে কী ধরনের পরিবেশ তৈরি হবে, এই বিষয়ে ওয়াইসি তাঁর মতামত প্রকাশ করতে পারেন।

‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর তৃতীয় দিনে ‘সত্তা সম্মেলন’-এ রাজনৈতিক আলোচনা হবে। ‘সত্তা সম্মেলন’-এ বিজেপি ও কংগ্রেসের পৃথক পৃথক সেশনে থাকবেন জেপি নাড্ডা ও মল্লিকার্জুন খাড়গে। ‘সত্তা সম্মেলন’-এর এই মঞ্চে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত থাকবেন ‘সত্তা সম্মেলন’-এর মঞ্চে। তাঁর কার্যক্রমের সঙ্গেই তিনদিনের এই অনুষ্ঠান শেষ হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *