ঘরে নতুন বউ ওদিকে প্রাক্তন সমানে… মারাত্মক রেগে গেলেন আরবাজ! – Bengali News | Arbaaz Khan Takes Dig at Ex Giorgia Andriani
সদ্য বিয়ে করেছেন আরবাজ খান। ঘরে তাঁর স্ত্রী সুরহা খান। প্রায় ১৮ বছরের বয়সের ফারাক তাঁদের। এরই মধ্যে প্রাক্তন কিনা ‘যা নয় তাই’ বলে যাচ্ছে! সবটা দেখে মারাত্মক রেগে গেলেন আরবাজ খান। তাঁর মতে প্রাক্তন প্রেমিকা জর্জিয়া আন্দ্রেয়ানি যা বলেছেন তাঁকে নিয়ে, তাঁদের সম্পর্ককে নিয়ে, তা মোটেও সঠিক নয়। আরবাজের কথায়, “কিছু সাক্ষাৎকারে ও বলেছে শেষ পর্যন্ত নাকি আমাদের মধ্যে সম্পর্ক ঠিক ছিল যা মোটেও সত্য নয়। আমার খারাপ লাগছে বলতে কিন্তু সত্যিটা হল প্রায় দুই বছর আগেই আমাদের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে। সুরহার সঙ্গে অনেক পড়ে দেখা হয়েছে আমার। এর পরেই বিয়ের সিদ্ধান্ত নিই আমরা।”
তিনি যোগ করেন, “বলা হচ্ছে বিয়ের ঠিক আগে নাকি আমি ব্রেকআপ করেছি। না, এই টাইমিংটাও ঠিক নয়। যা বলা হচ্ছে তা ভুল। যদি দুই বছর আগে কারও বিচ্ছেদ হয়ে যায় তবে তা নিয়ে সে সময় কেন কিছু বলা হয়নি? কেন এখন বলা হচ্ছে?” প্রসঙ্গত, গত ডিসেম্বরে সুরহার সঙ্গে বিয়ে হয় আরবাজের। খুব ছোট আয়োজন করা হয়েছিল সেই বিয়ের। হাজির ছিলেন খান পরিবারের কাছের মানুষেরা। সুরহার আগে মালাইকা অরোরার সঙ্গে বিয়ে হয়েছিল আরবাজের। ১৯ বছরের বিবাহিত জীবন ছিল তাঁদের। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। মালাইকা অরোরা এখন অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।