সাদা কাপড়ে মুখ ঢেকে আরাবুল ইসলাম। Image Credit source: TV9 Bangla কলকাতা: উচ্চ রক্তচাপ আরাবুল ইসলামের, তাই তাঁকে জেলে রাখার আবেদন জানিয়েছিলেন আইনজীবী। তবে শেষ অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বারুইপুর আদালতের বিচারক। ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসার পর এই প্রথম কোনও বড় রাজনৈতিক গ্রেফতারি। ভাঙড়ে শাসকশিবিরের দোর্দণ্ডপ্রতাপ […]
জয়সূর্যর রেকর্ড ভেঙে ওডিআইতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস পাথুম নিশঙ্কার কলকাতা: ইতিহাসের পাতায় শ্রীলঙ্কার (Sri Lanka) তরুণ ক্রিকেটার পাথুম নিশঙ্কা (Pathum Nissanka)। প্রথম লঙ্কান ক্রিকেটার হিসেবে ওডিআইতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৫ বছরের পাথুম নিশঙ্কা। পাল্লেকেলে আফগানিস্তানের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছেন নিশঙ্কা। ২৪ বছর আগে কিংবদন্তি শ্রীলঙ্কান ক্রিকেটার সনৎ জয়সূর্যর করা ওডিআই রেকর্ড ভেঙেছেন পাথুম নিশঙ্কা। […]
গ্রেগ চ্যাপেলকে নিয়ে ভারতীয় ক্রিকেটে প্রত্যাশা ছিল ব্যাপক। শেষ অবধি তা হতাশায় পরিণত হয়। ভারতীয় দলের হেড কোচ হিসেবে তাঁকে আনা নিয়ে প্রধান ভূমিকা ছিল তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। অস্ট্রেলিয়ার মাটিতে একটি সিরিজের আগে চ্যাপেলের পরামর্শ নিয়েছিল ভারতীয় দল। সেখানেই তাঁর কোচিং স্টাইল ও মানসিকতা পছন্দ হয় সৌরভের। পরবর্তীতে বোর্ড কর্তাদের অনুরোধ করেন গ্রেগ চ্যাপেলকে […]
নয়া দিল্লি: যুগ বদলাচ্ছে। প্রযুক্তি নির্ভর এই যুগে যেমন গতি এসেছে, তেমনই বেড়েছে উদ্বেগও। চিন্তা বাড়িয়েছে সাইবার ক্রাইম, যা ক্রমাগত নিজের ডালপালা মেলতে শুরু করেছে। সাইবার ক্রাইমের বাড়বাড়ন্ত রুখতে অতীতে একটা লম্বা সময় ভারতকে নির্ভর করে থাকতে হয়েছে বিদেশি ফরেন্সিকসের উপর। কিন্তু, সে জমানা এখন আর নেই। এখন আমাদের কাছে রয়েছে ‘মেক ইন ইন্ডিয়া’ ফরেন্সিকসও। […]
সদ্য বিয়ে করেছেন আরবাজ খান। ঘরে তাঁর স্ত্রী সুরহা খান। প্রায় ১৮ বছরের বয়সের ফারাক তাঁদের। এরই মধ্যে প্রাক্তন কিনা ‘যা নয় তাই’ বলে যাচ্ছে! সবটা দেখে মারাত্মক রেগে গেলেন আরবাজ খান। তাঁর মতে প্রাক্তন প্রেমিকা জর্জিয়া আন্দ্রেয়ানি যা বলেছেন তাঁকে নিয়ে, তাঁদের সম্পর্ককে নিয়ে, তা মোটেও সঠিক নয়। আরবাজের কথায়, “কিছু সাক্ষাৎকারে ও বলেছে […]
এসটিএফের হাতে গ্রেফতার সক্রিয় আকসু সদস্যImage Credit source: TV9 Bangla শিলিগুড়ি: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে এবার ধরা পড়ল এক সক্রিয় আকসু (অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন) সদস্য। শুক্রবার বিকেলেই রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করে ওই ব্যক্তিকে। ধৃতের নাম তাপস রায়। বাড়ি কুমারগ্রাম থানা এলাকার পশ্চিম নাগারতলিতে। দীর্ঘদিন ধরেই এই ব্যক্তির উপর নজর ছিল স্পেশাল […]
নয়া দিল্লি: ক্যান্সার নিরাময় সম্ভব। রেডিয়েশন দিয়ে কেমোথেরাপির মাধ্যমে নয়, এবার তুলনামূলক কম খরচে, একেবারে দেশীয় চিকিৎসা পদ্ধতি, CAR-T সেল থেরাপির মাধ্যমে ক্যান্সার-মুক্ত হলেন ডা. (কর্নেল) ভিকে গুপ্তা। দিল্লির বাসিন্দা এই ব্যক্তি নিজে গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট। তিনিই প্রথম CAR-T সেল থেরাপি গ্রহণ করেন। আর এই থেরাপির মাধ্যমেই ক্যান্সার-মুক্ত হলেন ডা. ভিকে গুপ্তা। গত বছরের অক্টোবরেই সেন্ট্রাল ড্রাগস […]
বেশ কিছুদিন ধরে চর্চায় অমিতাভ বচ্চন নাতনি নভ্যা নাভেলি নন্দার পডকাস্ট শো ‘What The Hell Navya’ সিজ়ন ২। বিশেষ করে তাঁর দিদা জয়া বচ্চন এই শোয়ের অতিথি হয়ে আসার পরই একাধিক প্রসঙ্গে জল্পনায় ফিরছে বচ্চন পরিবার। কখনও জয়া বচ্চন ট্রোল্ড প্রসঙ্গে হচ্ছেন চর্চিত, কখনও আবার জয়া বচ্চন ছবি প্রসঙ্গে হচ্ছেন সমালোচিত, আর সেই সব বিষয়কেই […]