শ্রাবণে আগমনীর সুর কালনায়, উৎসবে শামিল হবেন মুখ্যমন্ত্রী?
এই সময়, কালনা: এ বারও বৃষ্টির ভ্রূকুটিকে সঙ্গী করেই কালনায় শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী অকাল দুর্গোৎসব— মহিষমর্দিনী পুজো। বর্ষার আবহেই বুধবার সপ্তমী থেকে চার দিন ব্যাপী এই উৎসব শুরু হলেও, মঙ্গলবার থেকেই কালনা জুড়ে উৎসবের আমেজ তুঙ্গে। প্রায় ২০০ বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে জেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। উৎসব চলাকালীন নিরাপত্তার সার্বিক ব্যবস্থার উপরে জোর দিয়েছে প্রশাসন ও পুরসভা।