AIDS: জেলেও ছড়াচ্ছে সংক্রমণ! লখনউ জেলে HIV পজিটিভ বন্দির সংখ্যা বেড়ে ৬৬ - Bengali News | More prisoners of Lucknow Jail tes HIV positive worries Jail authorities - 24 Ghanta Bangla News
Home

AIDS: জেলেও ছড়াচ্ছে সংক্রমণ! লখনউ জেলে HIV পজিটিভ বন্দির সংখ্যা বেড়ে ৬৬ – Bengali News | More prisoners of Lucknow Jail tes HIV positive worries Jail authorities

Spread the love

লখনউ: জেলের মধ্যেই HIV সংক্রমণ! শুনতে অবিশ্বাস্য লাগলেও লখনউ জেলা কারাগারের রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। লখনউ কারাগারে বন্দি প্রথমে ২০ জনের HIV পজিটিভ রিপোর্ট মেলে। পরবর্তীতে সেটা বেড়ে হয় ৩৬। বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৬৬। কীভাবে জেলবন্দিরা ক্রমশ এইআইভি-তে সংক্রমিত হচ্ছে, তা স্পষ্ট নয়। গোটা ঘটনা নিয়ে উদ্বিগ্ন জেল কর্তৃপক্ষ থেকে লখনউ জেলা প্রশাসন।

কারাবন্দি এতজন যে HIV-র মতো অসুখে সংক্রমিত, সে ব্যাপারে ওয়াকিবহাল ছিল না লখনউ জেল কর্তৃপক্ষও। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে গত বছরের ডিসেম্বরে কারাবন্দিদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। সেই সময়ই বিভিন্ন শারীরিক পরীক্ষার সঙ্গে রাজ্য AIDS কন্ট্রোল সোসাইটির নির্দেশে বন্দিদের HIV পরীক্ষাও করা হয়। তখনই জেলবন্দিদের HIV সংক্রমিত হওয়ার বিষয়টি জানা যায়। লখনউ জেলের সিনিয়ার সুপারিটেন্ডেন্ট আশিস তিওয়াড়ি বলেন, গত ৩ ডিসেম্বর কারাবন্দিদের HIV পরীক্ষা করলে মোট ৩৬ জনের রিপোর্ট পজিটিভ হয়। এর আগে HIV পজিটিভ ৪৭ জনের মধ্যে ২০ জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। বর্তমানে ৬৩ জন কারাবন্দি চিকিৎসাধীন রয়েছে।

এই খবরটিও পড়ুন

তবে জেলের মধ্যে কীভাবে বন্দিরা HIV পজিটিভি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও জেল সুপারের দাবি, জেলে আসার পর কোনও বন্দি সংক্রমিত হয়নি। HIV পজিটিভ বন্দিদের অধিকাংশই মাদকাসক্ত। বন্দিদের HIV পজিটিভ রিপোর্ট সামনে আসার পর জেলের তরফে তাদের চিকিৎসা ও কাউন্সিলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। জেলের এক আধিকারিক জানান, HIV পজিটিভ বন্দিদের চিকিৎসকের অধীনে ও পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। তাদের খাদ্যতালিকাও বদল করা হয়েছে। লখনউ CMO ডা. মনোজ আগরওয়াল জানান, HIV সংক্রমিত বন্দিদের চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যথোপযুক্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *