VIDEO: কলেজের ক্লাসরুম থেকেই মদ, মুরগি বিলি বিধায়কের - Bengali News | MLA from Visakhapatnam distributing Liquor bottle and Chicken from college class room - 24 Ghanta Bangla News
Home

VIDEO: কলেজের ক্লাসরুম থেকেই মদ, মুরগি বিলি বিধায়কের – Bengali News | MLA from Visakhapatnam distributing Liquor bottle and Chicken from college class room

Spread the love

মদ-মুরগি বিলি বিধায়কেরImage Credit source: Twitter

বিশাখাপত্তনম: বিধায়কের কলেজ। সেই কলেজেই আয়োজন করা হয়েছে কানুমা উৎসবের। সেই উৎসব উপলক্ষ্যে এসেছেন বিধায়ক। বিধায়কের অনুগামীরাও হাজির হয়েছেন কলেজে। কলেজের ক্লাসরুমে দলীয় কর্মীদের মধ্যে মদের বোতল, মুরগির মাংস বিতরণ করছেন বিধায়ক। সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে এলাকা। কলেজের মালিক বিধায়ক হলেও, তা একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখান থেকে মদ-মাংস বিলি ঘিরে বিতর্কের মুখে বিধায়ক। সম্প্রতি এই ঘটনা ঘটেছে অন্ধ্র প্রদেশে।

কলেজের ক্লাসরুম থেকে মদ ও মাংস বিতরণ করা ওই বিধায়কের নাম বাসুপল্লি গণেশ কুমার। তিনি বিশাখাপত্তনম বিধানসভার বিধায়ক। যে কলেজ থেকে মদ বিতরণ করা হয়েছে, সেই কলেজের মালিক গণেশ কুমার নিজেই। কানুমা উৎসব উপলক্ষে দলীয় কর্মীদের মধ্যে মদের বোতল এবং মাংস বিতরণ করেছেন তিনি। রীতিমতো টোকেনের মাধ্যমে দলীয় কর্মীদের মধ্যে তা বিতরণ করা হয়েছে বলে অভিযোগ। ভিডিয়োয় দেখা গিয়েছে, দলীয় কর্মীরা হাতে মদের বোতল নিয়ে মনের খুশিতে কলেজ থেকে বেরিয়ে আসছেন। গোটা মুরগিও দেখা গিয়েছে কারও কারও হাতে।

অনুগামী বা দলীয় কর্মীদের মধ্যে মদের বিতরণ অন্ধ্র প্রদেশে খুব নতুন ঘটনা নয়। অতীতেও বহুবার এ রকম ঘটনা ঘটেছে। মূলত সস্তায় জনপ্রিয়তা লাভের জন্য এই কাজ জনপ্রতিনিধিরা করে থাকেন বলে অভিযোগ। গত বছর দশেরার সময়ও বিশাখাপত্তনম এলাকায় এক রাজনৈতিক নেতা মদ বিলি করেছিলেন প্রকাশ্যে। যা নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু কলেজ থেকে মদ বিলি নিয়ে এখন নেটিজেনদের ক্ষোভের মুখে বিধায়ক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *