এক প্লেট অমলেট খেতে পারলেই নগদ 50000 হাজার টাকা পুরস্কার, কী এমন আছে এতে? – Bengali News | Shopkeeper announced a reward of Rs 50,000 who eats this omelette, video went viral on social media
এমন অনেক খাবারই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখে খাদ্য প্রেমীরা লোভ সামলাতে পারেন না। আর তার ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ভিড় জমে সেই সব দোকানে। তেমনই একটি ওমলেটের ভিডিয়ো ভাইরাল হয়েছে। এবার আপনার মনে হতে পারে, এমন একটা সাধারণ খাবার তাও কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। আচ্ছা বলুন তো, আপনি একসঙ্গে কটা ডিমের ওমলেট বানিয়ে খেয়েছেন? দু’টো সাধারণ ব্যাপার। খুব বেশি হলে হয়তো তিনটে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে একসঙ্গে 15টি ডিমের ওমলেট বানাতে দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে প্রচুর পরিমানে চিজ় আর পনির দেওয়া হচ্ছে তাতে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দোকানদার প্রথমে প্যানে একটি বড় মাখনের টুকরো রাখে এবং তারপরে পেঁয়াজ, মরিচ এবং আরও অনেক দিয়ে ভাজতে থাকে। এরপরে, তিনি একটি বাটিতে বেশ কয়েকটি ডিম ভেঙে তাতে মশলা যোগ করেন এবং ফ্রাইং প্যানে রাখেন। তিনি এর উপরে চারটি পাউরুটি রাখেন এবং আরও অনেক কিছু তাতে দেন। সেই সঙ্গে তিনি বলেন, যে এই অমলেট খাবে তাকে 50 হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এই অমলেটের দোকানটি গুরুগ্রামের হুদা মার্কেটে পাওয়া যাচ্ছে।
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে youtubeswadofficial নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত 2.6 মিলিয়ন অর্থাৎ 26 লাখ ভিউ হয়েছে। অন্যদিকে 71 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটিতে লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এটা খেলে যে কারও হাসপাতালের বিল হবে 5 লাখ টাকা। উনি সেটার জন্যই 50 হাজার টাকা দিয়ে দেবেন বলছেন।” আরও এক ব্যক্তি বলেছেন, “একা খাওয়া সম্ভব নয়। তবে বন্ধুরা মিলে গিয়ে এটা খেয়ে আসাই যায়।”