24 Ghanta Bangla News - Page 7591 of 7601 - 24 Ghanta Bengali News
Politics

চোরমুক্ত বিজেপি চেয়ে পোস্টার সাঁইথিয়ায়

শুভেন্দু অধিকারীর সভার আগে সাঁইথিয়ায় ‘চোরমুক্ত বিজেপি’ চেয়ে পোস্টার পড়ল। পোস্টারে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে সিবিআই ও ইডি-র তদন্তের দাবিও জানানো হয়েছে। বিজেপি বাঁচাও কমিটির নামে ওই পোস্টারে লেখা, ‘তৃণমূলের থেকে টাকা খেয়ে বিজেপিকে হারানোর কান্ডারি ধ্রুব সাহা।’ আগামীকাল শুভেন্দুর সভার আগে সাঁইথিয়াজুড়ে পড়ল পোস্টার। নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির […]

Home

আর্জেন্টিনায় ১৫০ কিমি বেগে ঝড়, মৃত ১৩

আটলান্টিক উপকূলে আঘাত হানা বজ্র-বৈদ্যুতসহ ১৫০ কিমি বেগে তীব্র ঝড়ে আর্জেন্টিনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশে এই বিপর্যয়ের পর বাহিয়া ব্লাঙ্কার মেয়র ফেদেরিকো সুসবিয়েলেস মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। বিবৃতি দিয়ে রাষ্ট্রপতি জাভিয়ের মিলির কার্যালয় ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং স্থানীয়দেরকে রবিবার সকাল পর্যন্ত তাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।

Home

বর্ধমান স্টেশনের আরেক ট্যাঙ্কে নিয়ে বড় নির্দেশ রেলের

কয়েকদিন আগেই বর্ধমান স্টেশন আচমকা ভেঙে পড়েছিল ব্রিটিশ আমলে বিশালাকার জলের ট্যাঙ্ক। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল ৩ জনের। আহত হয়েছিলেন বহু। তাতেই টনক নড়ল রেল কর্তৃপক্ষের। স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে ১৯৩৫ সালে তৈরি আরেকটি জলের ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ নিয়েও শুরু হয়েছে তৎপরতা। ওই ট্যাঙ্ক লাগোয়া এলাকার বস্তিবাসী ও দোকানদারদের অন্যত্র চলে যাওয়ার কথা বলা হয়েছে […]

Home

টিকটিকি তাড়ানোর ঘরোয়া উপায় ?

টিকটিকির উৎপাত যেখানে বেশি, সেখানে ছড়িয়ে রাখুন ডিমের খোলা। এই গন্ধে অল্প সময়েই টিকটিকি মুক্ত হবে জায়গাটি। জানালার কোণে বা ভেন্টিলেটরে রেখে দিন রসুনের কোয়া। রসুনের কোয়ায় গন্ধে বাড়ি টিকটিকি মুক্ত হবে সহজেই। পেঁয়াজের মধ্যে থাকা সালফারের গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। তাই টিকটিকির চলাচলের পথে বা জানালার কোণে কয়েক টুকরা পেঁয়াজ কিছু সময়ের […]

Home

প্যারা টিচার নিয়োগ, বড় রায় হাইকোর্টের

প্রায় ৭ বছর পরে রাজ্যে প্যারা টিচার নিয়োগে আইনি জট কাটল। রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ আসন প্যারা টিচারদের জন্য বরাদ্দ রাখা সংক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের ২০১৬ সালের বিজ্ঞপ্তিকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য শুক্রবার তাঁর রায়ে বলেন, কয়েক হাজার প্যারা টিচার বা পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষণ সরকারের নীতিগত সিদ্ধান্ত।

Home

আজ কোন রাশির ভাগ্যে কী আছে জেনে নিন

মেষ – আজ বুঝবেন প্রেমই সব। বৃষ- আর্থিক লাভ। মিথুন- অর্থলাভ যোগ। কর্কট- কর্মে বিলম্বিত গতি। সিংহ- শরীরে দিকে লক্ষ রাখুন। কন্যা- মানসিক প্রফুল্লতা।* তুলা- প্রেমের জন্য ভালো দিন। বৃশ্চিক- উপার্জন বৃদ্ধি। ধনু- বকেয়া অর্থ প্রাপ্তিতে আইনি বিজয়। একটি মনমালিন্য। সম্পর্কে জটিলতা। মকর- আত্মীয়দের কারণে কুম্ভ- আত্মীয়ের সঙ্গে মীন- সাফল্যের যোগ।

Home Sports

KKR-এ আসতে চান রোহিত, MI-তে ক্যাপ্টেন্সি হাতছাড়া পর বাড়ছে জল্পনা।

মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি হাতছাড়া হয়েছে রোহিত শর্মার। এরপরই জল্পনা শুরু হয়ে গেল রোহিত শর্মার কেকেআরে খেলা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রোহিত শর্মার একটি ভিডিও। যেখানে রোহিত জানিয়েছেন, তিনি গৌতম গম্ভীরের কেকেআরের হয়ে খেলতে চান। ইডেন গার্ডেন্স যে তাঁর প্রিয় মাঠ, সেটা জানাতেও ভোলেননি তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা ছাঁটাই হওয়ার পর থেকে তাঁর […]

Home

জোগানে ঘাটতিতে হু হু করে বাড়ছে ডিমের দাম

নাগালের বাইরে যেতে বসেছে ডিম। যার দামের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। শনিবার কলকাতার অধিকাংশ বাজারেই প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে সাত টাকায়। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারে ডিমের পিস বিকোচ্ছে ৮ টাকা দরে। ব্যবসায়ীদের দাবি, শীতের এই সময়ে কেকের প্রচুর চাহিদা থাকায় এমনিতেই ডিমের চাহিদা বাড়ে। তারওপর সম্প্রতি অন্ধ্রে ঘূর্ণিঝড়ের কারণেও ডিমের জোগানে ঘাটতি হয়েছে। আর […]

Politics

নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের অভিযোগ শওকতের

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোেগ আনলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁর কথায়, ‘পঞ্চায়েত নির্বাচনের সময় যে কজন মানুষ ভাঙড়ে খুন হয়েছে সেই খুনের দায় নওশাদ সিদ্দিকী এবং তার তথ্য প্রমাণ দেব। না দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।’ সঙ্গে শওকতের হুঁশিয়ারি, লোকসভা ভোটে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে দাঁড়ালে জামানত জব্দ […]

Home

গড়িয়ায় ফাঁকা ফ্ল্যাটে মৃত্যু যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রীর!

বছর সতেরোর এক ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া এলাকায়। পরিবার সূত্রে খবর, যাদবপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিল মেয়েটি। নাম স্নেহা মুণ্ডা। স্নেহার বাবা মারা গিয়েছেন অনেক আগে। দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া এবং তার বোন থাকত বাড়িতে। মা কাজের সূত্রে বাইরেই থাকেন বেশির ভাগ সময়। পরিবারের দাবি, টেস্ট পরীক্ষায় পাশ করতে না […]