24 Ghanta Bangla News - Page 7590 of 7602 - 24 Ghanta Bengali News
Home

বিজেপির এজেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় ?

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেছে সিপিএম। দিল্লিতে হওয়া ‘ইন্ডিয়া’ জোটের চতুর্থ বৈঠকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের নাম তাঁদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রস্তাব দেন তৃণমূল সুপ্রিমো। সমর্থন করেন অরবিন্দ কেজরিওয়াল। যদিও খাড়গের বক্তব্য, ভোটে জেতাটা আসল। প্রধানমন্ত্রীত্ব নিয়ে পরে ভাবা যাবে। সিপিএমের বক্তব্য, জোটে ভাঙন ধরাতে মমতা চক্রান্ত করছেন।

Home

সাংবাদিক সম্মেলনে নেই মমতা-অভিষেক, কেন?

ইন্ডিয়া’ জোটের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বললেন, ‘দেশের সব রাজ্যে সর্বাধিক আসনে জেতাটাই এখন জোটের মূল লক্ষ্য। কে প্রধানমন্ত্রী হবেন, তা পরে দেখা যাবে।’ যে যে রাজ্যে জোট করবেন বিরোধীরা, সেই তালিকা থেকে বাংলার নাম বাদ দিয়েছেন খাড়গে। প্রশ্ন উঠছে, তবে কি ‘ইন্ডিয়া’জোট ভেঙে যাচ্ছে পশ্চিমবঙ্গে? কেন সাংবাদিক সম্মেলনে থাকলেন না […]

Home

বিরোধী প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম মল্লিকার্জুন খাড়গে

বিরোধী দলগুলোর বৈঠক শেষ হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম নিয়ে আলোচনা হয়। ২৮টি দল তাদের মতামত দিয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম রাখা হয়েছে। সূত্রের খবর, অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়ও একমত হয়েছেন। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন বলেছেন, আগে নির্বাচনে জেতাই লক্ষ্য। নির্বাচনের পর প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Sports

IPL: ৫.৮০ কোটিতে বিক্রি হলেন ভারতের STAR বোলার

ভারতের তারকা ফাস্ট বোলার উমেশ যাদবকে ৫ কোটি ৮০ লক্ষ টাকায় কিনে নিল গুজরাত টাইটান্স। উমেশকে নিতে ঝাঁপায় সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস। গত আইপিএলে কেকেআরের হয়ে ১২টি ম্যাচ খেলে ১৬টি উইকেট নেন উমেশ। নিজের আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ১৪১টি ম্যাচ খেলে ১৩৬টি উইকেট নিয়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার। গুজরাত টাইটান্সে মহম্মদ শামির সঙ্গে তাঁর […]

Home

২৫০০ ভুয়ো লোন অ্যাপ বন্ধ করেছে কেন্দ্র, বার্তা সীতারমণের

ভুয়ো লোন অ্যাপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্ট্রাইক চালাচ্ছে মোদী সরকার। সংসদে এই তথ্য দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় জানিয়েছেন, গুগল প্লে স্টোর থেকে ২৫০০টির বেশি ভুয়ো লোন অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে। ২০২১ এর এপ্রিল থেকে জুলাই ২০২২ এর মধ্যে গুগল এই পদক্ষেপ নিয়েছে। আরও জানিয়েছেন এই ভুয়ো লোন অ্যাপগুলিকে আটক করতে রিজার্ভ ব্যাঙ্ক […]

Home

একদিনে নতুন করে বাড়ল করোনা আক্রান্ত, মৃত ১২

ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। বিভিন্ন রাজ্যে ফের ছড়াচ্ছে ভাইরাস। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ২৬০। মৃত্যু হয়েছে ১২ জনের। দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৮২৮। পরিসংখ্যান দেখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষে জানানো হয়েছে, এখনও অবধি সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫,৩৩,৩১৭। মন্ত্রকের ওয়েবসাইট বলছে, ইতিমধ্যেই সারা দেশে ২২০ কোটি করোনার ডোজ […]

Home

ফের ৪৯ বিরোধী সাংসদ সাসপেন্ড

গতকালের পর ফের আজ ৪৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল। এই নিয়ে দুই দিনে মোট ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল। যা ইতিহাসে কখনও হয়নি। আজ মঙ্গলবারও শীতকালীন অধিবেশন শুরু হলে বারবার বিরোধীরা সরব হতে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে। এছাড়াও কিছু সাংসদ পার্লামেন্টের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে […]

Home

লক্ষ্মীর ভাণ্ডারে নয়া নিয়ম! টাকা পাবে না আর কেও

১৬ ডিসেম্বর থেকে ফের দুয়ারে সরকার শিবিরে বসেছে রাজ্যে। নিয়মমাফিক ২৫-৬০ বছরের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। কিন্তু যে মহিলারা কেন্দ্র বা রাজ্য সরকারি দফতরে চাকরি করেন অথবা সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা, যেমন- পুরসভা, পঞ্চায়েত, পরিবহণ নিগম ইত্যাদিতে নিযুক্ত বা সরকার পোষিত স্কুল অথবা মাদ্রাসায় শিক্ষকতা করেন তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জানাতে […]

Home

মাধ্যমিক পাশে রাজ্যে সরকারি চাকরির সুযোগ, আবেদন করুন

পশ্চিমবঙ্গে নতুন করে আশা কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় করতে পারবেন আবেদন। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে হবে এই নিয়োগ। আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০-৪০ বছর বয়সের মধ্যে। আগামী ০৫/০১/২০২৪ তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেখে আবেদন করুন।

Home

গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কাঁপল চিন, মৃত ১১১

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল চিনের গানসু ও কিংহাই প্রদেশ। সোমবার মধ্যরাতে চিনের এই দুই প্রদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১। গুরুতর জখম হয়েছেন আরও ১০০ জন। রিখটার স্কেলে দুই প্রদেশে কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৬.২ ও ৫.৯। আজ, মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। চিনা সংবাদমাধ্যমের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে মৃতের সংখ্যা আরও […]