24 Ghanta Bangla News - Page 7592 of 7600 - 24 Ghanta Bengali News
Home

মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন ঐশ্বর্যা!

অভিষেকের সঙ্গে বিবাহবিচ্ছেদ অনিবার্য। বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে এমনই দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, কিছুক্ষণ আগেই পারিবারিক কলহের জেরে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে জলসা ছেড়ে বেরিয়ে গেছেন ঐশ্বর্যা! যদিও বচ্চন পরিবারের কেউই এই বিষয়ে প্রকাশ্যে এখনও মুখ খোলেননি। সম্প্রতি ভাগ্নে অগস্ত্যর ছবির প্রিমিয়ারে পরিবারের সঙ্গে আসেন ঐশ্বর্যা। তবে পরিবারের কারও সঙ্গে কথা বলতে […]

Home

বিরোধী দলনেতার নিরাপত্তায় ত্রুটি? শুভেন্দুর নালিশ পেতেই রাজ্যের থেকে রিপোর্ট চাইল High Court

বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তায় রাজ্য সরকার ত্রুটি রাখছে বলে অভিযোগ। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইনজীবীদের দাবি, এই ত্রুটির ফলে যে কোনও সময় হামলা হতে পারে। হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি ছিল। তাতে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করল হাইকোর্ট। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকারকে এই […]

Sports

৬৫ কোটিতে বিক্রি হল মেসির বিশ্বকাপ জেতা জার্সি

লিওনেল মেসির বিশ্বকাপ জেতা জার্সি নিলামে উঠল। দাম উঠল প্রায় ৬৫ কোটি টাকা। কাতার বিশ্বকাপে ৬টা জার্সি পরে খেলেছিলেন আর্জেন্টিয়ান। ওই ৬টা জার্সি নিলামে তোলা হয়। নিলামকারী সংস্থা সাউথবে-র তরফে আশা করা হয়েছিল মোট ১০ মিলিয়ন ডলার দাম উঠতে পারে ওই জার্সিগুলির। ততটা না উঠলেও যা দাম উঠল তা কম বলা যাবে না। ৭.৮ মিলিয়ন […]

Home

বালুর ঘর থেকে খুলতে হবে সিসিটিভি, নজর রাখবে সিআরপিএফ, নির্দেশ দিল HIGH COURT

এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের রুমের বাইরে সিআরপিএফ কমান্ড্যান্ট মোতায়েন রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, প্রাক্তন খাদ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকবে সিআরপিএফ। কেন্দ্রীয় বাহিনী কারা ঢুকছেন বেরোচ্ছেন তা নজর রাখবে। রেজিস্টার খাতা ব্যবহার করতে হবে। প্রাক্তন মন্ত্রীর ঘরে যে সিসিটিভি লাগানো রয়েছে তা খুলে ফেলারও নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়েছে আদালত।

Home

‘PoK হামারা হ্যায়’, শাহী গর্জনে কাঁপছে ইসলামাবাদ

পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই অংশ। শাহী ভাষায়, ‘PoK হামারা হ্যায়।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এমনই হুঙ্কার দিতে দেখা গিয়েছিল। আর সেই হুঙ্কারে ভীত পাকিস্তান! তড়িঘড়ি পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী গেলেন মুজফফরাবাদ। মনে করা হচ্ছে, পাক অধিকৃত কাশ্মীরে নিজেদের আধিপত্য বোঝাতেই এই কাজ করলেন আনওয়ার-উল-হক কাকর। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, এতে বরং পাকিস্তানের আতঙ্কই পরিষ্কার ভাবে ফুটে উঠল।

Home

হাওড়াগামী চলন্ত লোকালের মহিলা কামরায় উঠে অতর্কিতে গুলি, মৃত্যু

হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন পুলিশ কনস্টেবল। নাম শুভঙ্কর সাধুখাঁ (৪৪)। জানা গিয়েছে, আপ হাওড়া-বর্ধমান শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় কর্তব্যরত ছিলেন তিনি। পালসিট স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে দেন তিনি। ট্রেনের যাত্রীরা জানাচ্ছেন, তাঁর মোবাইলে একটি ফোন আসে। তারপরই তিনি গুলি চালান নিজের কপালে।

Sports

ধোনির জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত BCCI-এর

২০১১ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সি ভারতীয় দলের আর কেউ পরতে পারবেন না। বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, সচিন তেন্ডুলকরের (১০ নম্বর) পর ধোনির জার্সিও আর কেউ পরতে পারবেন না। দেশের সর্বকালের অন্যতম সেরা এবং সফল অধিনায়ককে সম্মান জানাতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। আপ্লুত […]

Home

রেশন দুর্নীতি: রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি

রেশন দুর্নীতিকাণ্ড এবার রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে চিঠি দিল ইডি। জানা গিয়েছে, এই মামলায় ভুরি ভুরি অভিযোেগ জমা পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে আলাদা তদন্ত করছে রাজ্য পুলিশ। কিন্তু সেই প্রক্রিয়া সন্তোষজনক নয় বলে ওই চিঠিতে নাকি লিখেছে ইডি। রাজ্য পুলিশকে কয়েকশো কোটি টাকার দুর্নীতির তদন্ত ভালোভাবে […]

Politics

অভিষেকের অস্বস্তি বহাল সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর যে আবেদন তৃণমূল নেতা করেছিলেন, তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

Home

অপারেশনের পর মদনের শারীরিক অবস্থার অবনতি

মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটছেই না। বৃহস্পতিবার রাতে আবারও খিঁচুনি হয় তৃণমূল বিধায়কের। গত বুধবার কাঁধে অস্ত্রোপচারের পরও তাঁর খিঁচুনি না কমায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন চিকিৎসকেরা। গত সপ্তাহের বৃহস্পতিবার রাতেই খিঁচুনি হওয়ায় পড়ে গিয়েছিলেন মদন। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাঁ কাঁধের হাড় ভেঙে যায়। বর্তমানে এসএসকেএমের আইটিইউয়ে চিকিৎসা চলছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের।