পর পর ঘটনায় প্রেসিডেন্সি সংশোধনাগারে সারপ্রাইজ ভিজিট করেন জেল কর্তৃপক্ষ। কলকাতার আমেরিকান সেন্টারে হামলা, খাদিম কর্তা অপহরণের মতো ঘটনায় দোষী সাব্যস্ত আফতাব প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। সারপ্রাইজ ভিজিটে তাঁর সেল থেকে তিনটি স্মার্টফোন ও ৩১ হাজার টাকা পাওয়া যায়। জেলের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার পরেই প্রেসিডেন্সির ১০ কর্মীকে ক্লোজ করে মেদিনীপুর ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে। […]