Bank Holidays in October: পরের মাসে দুর্গাপুজো, কবে কবে বন্ধ ব্যাঙ্ক? দেখে নিন ছুটির তালিকা | Bank Holidays October 2026, Banks to Remain Closed In These Dates, Check Full List
কবে কবে ব্যাঙ্ক বন্ধ?Image Credit: Getty Images
কলকাতা: শীঘ্রই আসছে বাঙালির উৎসবের মরশুম। গোটা রাজ্যে আসতে চলেছেন মা দুর্গা। দেবীপক্ষের আগমনে গোটা দেশে উৎসবের আমেজ। এর মধ্যেই ব্যাঙ্ক সংক্রান্ত বড় খবর সামনে এল। অক্টোবর মাস মানেই পুজোর মাস। এই মাসে অনেকেরই জরুরি কোনও কাজের জন্য ব্যাঙ্কে যেতে হয়। তবে এবার ছুটির তারিখ প্রকাশ করেছে আরবিআই। অক্টোবর মাসে মোট ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। মহাত্মা গান্ধী জয়ন্তী, দুর্গাপুজা ও নানা কারণে ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই।
অক্টোবর মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ?
তবে মনে রাখতে হবে, সব রাজ্যে কিন্তু ছুটির দিন এক নয়। যদিও উৎসবের ছুটি ছাড়াও ভারতে ব্যাঙ্কের শাখাগুলি সাধারণত প্রতি মাসের ২য় ও ৪র্থ শনিবার ও প্রতি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। অক্টোবর ২০২৬-এ ২য় শনিবার ১০ অক্টোবর ও ৪র্থ শনিবার ২৪ অক্টোবর। তবে ২৪ অক্টোবরের আঞ্চলিক ছুটি নির্ভর করছে ক্যালেন্ডারের উপর। ৩১ অক্টোবর শনিবার হলেও এটি মাসের ৫ম শনিবার। তাই শুধু ৫ম শনিবার সবার কারণে সাধারণভাবে সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকার নিয়ম নেই। তবে কোনও নির্দিষ্ট রাজ্যে আঞ্চলিক ছুটি থাকলে সেটি আলাদা বিষয়।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও চালু থাকবে ব্যাঙ্কের অনলাইন শাখা। ডিজিটাল পরিষেবা বা ইউপিআই রোজই চালু থাকে। গ্রাহকরা ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই বা এটিএম ব্যবহার করতে পারবেন। তবে চেক সংক্রান্ত কাজ, অ্যাকাউন্টের কোনও পরিষেবা, নথি যাচাই – ছুটির কারণে পিছিয়ে যেতে পারে। চেক ক্লিয়ারিং এবং ব্যাঙ্কের কার্যক্রম-নির্ভর অন্যান্য পরিষেবাতে ছুটির প্রভাব পড়তে পারে। তাই ব্যাঙ্কে যাওয়ার কোনও বিষয় ঠকালে আরবিআই-এর ছুটির তালিকা যাচাই করা ভাল।