পূর্ব মেদিনীপুর: সাত বছরের নাবালিকাকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক দোকানদার গোপনাঙ্গে হাত দেয়। সেই ঘটনা হলদিয়া মহিলা থানায় অভিযোগ দায়ের হয়। ওই দোকানদারের নাম সঞ্জীব দাস। নাবালিকাকে দোকানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে সঞ্জীবকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড সাজা ঘোষণা করল হলদিয়া পকসো আদালত। শুক্রবার হলদিয়া পকসো আদালতের বিচারক অঞ্জন কুমার সরকার […]