Arnab Dam: অর্ণব বাড়ি ফিরলে এলাকায় সমস্যা হবে না তো? গ্রামে গিয়ে খোঁজ নিয়ে এল পুলিশ - Bengali News | Arnab dam Won't there be problems in the area if Arnab Dam returns home? The police went to the village and searched - 24 Ghanta Bangla News
Home

Arnab Dam: অর্ণব বাড়ি ফিরলে এলাকায় সমস্যা হবে না তো? গ্রামে গিয়ে খোঁজ নিয়ে এল পুলিশ – Bengali News | Arnab dam Won’t there be problems in the area if Arnab Dam returns home? The police went to the village and searched

Spread the love

কলকাতা: বর্ধমান জেলে বন্দি শিলদা কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অর্ণব দাম প্যারোল পেলে এলাকায় অসুবিধা হবে না তো? নতুন করে কোনও সমস্যা বাড়বে না তো! এলাকার শান্তিশৃঙ্খলায় প্রভাব পড়বে না তো, এই সব ব্যাপারে খোঁজ নিল পুলিশ। এবার পুলিশের সেই রির্পোট যাবে এডিজি ও আইজি কারার কাছে। তারপরে সেই রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কারা দফতর।

শুক্রবার সকালে সোনারপুরের সুভাষ গ্রামে অর্ণবের বাড়ি, এলাকায় গিয়ে কথা বলেন সোনারপুর থানার কয়েকজন পুলিশ আধিকারিক কর্মী। অসুস্থ ৭৬ বছর বয়সী মায়ের সঙ্গে দেখা করার জন্য প্যারোল চেয়েছেন অর্ণব। কিন্তু তা এখনও মঞ্জুর হয়নি। সেই দাবিতেই গত ২৫ নভেম্বর থেকে জেলের খাবার বয়কট করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা এই বন্দি। শুধুমাত্র চা আর জল পান করছেন অর্ণব।

কয়েকদিন আগে মধ্যরাতে অর্ণবের বাড়িতে গিয়েছিল পুলিশ। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। কেন মধ্যরাতে পুলিশ বাড়ি গিয়েছিল? তা নিয়ে অভিযোগ জমা পড়ে স্বরাষ্ট্র সচিব এবং বারুইপুর জেলা পুলিশ সুপারের কাছে। এবার সকালেই পুলিশ এলাকায় গিয়ে খবর নিয়ে আসে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *