নন্দীগ্রাম–১ ব্লকের সামসাবাদ গ্রাম পঞ্চায়েত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলে পরিচিত। সেখানকার প্রায় ৭৫ শতাংশ ভোটারই মুসলিম। ওই পঞ্চায়েতের ধান্যখোলায় বাড়ি বছর ৫৪–এর হালেমার। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বড় ছেলে হারেজ দর্জির কাজ করেন। ছোট ছেলে ফিরোজ দিনমজুর। হালেমার স্বামী আকসার খান কর্মহীন। জীর্ণ মাটির বাড়িতে স্বামী, সন্তান, পুত্রবধূ ও পাঁচ নাতি–নাতনিকে নিয়ে হালেমার সংসার। […]