কলকাতা: নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ সহ একাধিক দাবিতে আন্দোলন শুরু হয়েছে দিল্লি ও মুম্বইতে। প্রতিবাদের আঁচ পড়তে চলেছে কলকাতাতেও। তার আগে আন্দোলনকারীদের নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার উত্তীর্ণতে বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই বার্তা দিয়েছেন তিনি। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালে জ্ঞানেশ কুমার ইস্যুতে কনভেনশনে উপস্থিত থাকবেন আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা। […]