চাঁদটা সেদিন অদ্ভুত ছিল। সমুদ্রের বুকের ওপর যেন শান্ত হয়ে লেপ্টে ছিল। ঢেউ আসছিল, ফিরে যাচ্ছিল। কখনও চঞ্চল, কখনও উদ্দাম, আবার কখনও যেন লাজুক কোনও মেয়ের হাসির মতো— জ্যোৎস্না ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে বালির ওপর এসে পড়ছিল। আমি চুপ করে বসেছিলাম। কোনও কথা ছিল না। শুধু সমুদ্র ছিল। আর ছিল আমার পাশে বসে থাকা […]