দু’বছর ধরে গোপনে সম্পর্ক বজায় রাখার পর, নতুন বছরের শুরুতেই প্রেমের বিষয়ে সিলমোহর দিলেন ফুলকি ধারাবাহিকের খলনায়িকা আয়েন্দ্রী রায়। অভিনেত্রী জানিয়েছেন, অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের প্রেমে পড়েছেন তিনি। বর্তমানে নীলাঙ্কুরকে দেখা যাচ্ছে স্টার জলসার রাঙামাটি তিরন্দাজ ধারাবাহিকে। প্রথমবার তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনে নিজের অনুভূতি ভাগ করে নিলেন আয়েন্দ্রী। আয়েন্দ্রী বললেন, “আমি সবসময়ই ভেবেছি, যখন সম্পর্কে […]