হুগলি জেলার অন্তর্গত উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পুরনো বহির্বিভাগ এখন সমাজবিরোধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। কারণ এই ভাঙাচোরা ভবনে কেউ আসে না। তাই সেখানে দিনে–রাতে মদ্যপান করা থেকে শুরু করে গাঁজার নেশা করতে দেখা যায় সমাজবিরোধীদের বলে অভিযোগ। এখানে সহজে কারও চোখ পড়ে না। কারণ এই পরিত্যক্ত জায়গা ঢেকেছে আগাছায়। এই পরিত্যক্ত উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের […]