২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত তৃণমূল কংগ্রেস নেতাদের উপর হামলা, আক্রমণ বেড়ে যাচ্ছে। কখনও গুলি করে খুন, কখনও ধারালো অস্ত্র দিয়ে খুন—এসব লেগেই রয়েছে। এবার বহরমপুর এলাকা থেকে উদ্ধার হল বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুকুমার অধিকারীর (৬৯) মৃতদেহ। আর তাতেই জোর আলোড়ন পড়ে গিয়েছে। কারণ এই সুকুমারবাবু ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন […]