Woman BSF: বারবার বারণের পরও কথা শোনেনি, এরপরই ‘রণংদেহী’ মেজাজে মহিলা BSF, ভয়ে ‘লেজ গুটিয়ে পালাল বাংলাদেশিরা
মালদহ: অনুপ্রবেশ ইস্যুতে কড়া বিএসএফ। রাজ্য পুলিশও সক্রিয়। কিন্তু সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা মোটেই ক্ষান্ত হচ্ছে না। কোনও মতে বর্ডার পার করে এ দেশে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই রকমই মালদহের সীমান্তে অস্ত্র নিয়ে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি দুষ্কতীদের। গুলি চালিয়ে একা রুখলেন মহিলা বিএসএফ জওয়ান।অত্যন্ত সাহসিকতার জন্যে প্রশংসিত হয়েছেন ওই জওয়ান।
ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তে অনুরাধাপুর সংলগ্ন এলাকায়। শীত আর কুয়াশার সুযোগে সীমান্তের অনুরাধাপুর এলাকা দিয়ে কাঁটাতার কেটে ভারতে প্রবেশের চেষ্টা করে একদল সশস্ত্র বাংলাদেশি দুস্কৃতী। তখন কর্তব্যরত ছিলেন মহিলা বিএসএফ জওয়ান। তাঁর নজরে আসতেই তিনি বাধা দেন। হুঁশিয়ারি দেন। কিন্তু পালটা আক্রমণাত্মক হয় দুষ্কৃতীরা। বাধ্য গুলি চালান ওই মহিলা জওয়ান। এরপরেই তারা রাতের অন্ধকারে পালিয়ে যায়।
অপরদিকে, বুধবার নতুন করে উত্তেজনা ছড়ায় মালদহের শুকদেবপুরে। সীমান্ত পথে ভারতের জমি দখলের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশিরা। এমনই অভিযোগ ওঠে। শুধু তা-ই নয়, ভারতের জমিতে বড় বড় গর্তও খুঁড়ছে তারা। এলাকায় ছড়িয়ে যায় উত্তেজনা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেখেই ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় সীমান্তরক্ষীরা।
