দুর্গাপুজোয় যাত্রী ভিড় সামলাতে প্রস্তুত পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। ষষ্ঠী থেকে দশমী (১৬ থেকে ২১ অক্টোবর) রেলযাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। গতবারের ৩১টি স্পেশাল ট্রেনের জায়গায় এ বার একলাফে বাড়িয়ে করা হলো ৫১টি স্পেশাল ট্রেন। ভিড় সামলাতে প্রয়োজন অনুযায়ী প্রস্তুত রাখা হচ্ছে স্পেয়ার রেক। শিয়ালদহের ১০টি গুরুত্বপূর্ণ স্টেশনে তৈরি করা হবে বিশেষ ওয়ার রুম। […]