নয়াদিল্লি: ভারতের ১২৪ জন প্রাক্তন আইএএস (IAS) এবং আইএফএস (IFS) আধিকারিক দেশের নাগরিকদের উদ্দেশে খোলা চিঠি লিখলেন। ওই চিঠিতে তাঁরা জাতীয় নির্বাচন কমিশন (ECI) এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর পক্ষে সওয়াল করেছেন। ভোটার তালিকা যাচাই, অনিয়মের অভিযোগ এবং এই প্রক্রিয়া পরিচালনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক ক্রমশ বাড়ছে। […]