কলকাতা: সাম্প্রতিককালে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারপর এসআরএফটিআই-এ অশান্তির অভিযোগ উঠেছিল। আর এবার প্রেসিডেন্সি। ABVP-র পোস্টার বিকৃতির অভিযোগ বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই বিক্ষোভকারীদের আটকে দিল পুলিশ (Police)। এ দিন দুপুর নাগাদ প্রেসিডেন্সির গেটের বাইরে জমায়েত করেন ABVP-র সদস্যরা। ভারতের পতাকার পাশাপাশি সংগঠনের পতাকা নিয়েও বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের ব্যারিকেড নিয়ে টানা-হেঁচড়া করতেও দেখা যায় […]