এই সময়: এখন থেকে আর শুধুমাত্র দিল্লি এইমস নয়, কল্যাণী, পাটনা, ভুবনেশ্বর, গুয়াহাটি ও দেওঘর এইমস হাসপাতালেও ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের সুবিধে পাওয়া রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা চিকিৎসা করাতে পারবেন। এর জন্য আগাম কোনও অনুমতির প্রয়োজন হবে না। ওপিডি বা বর্হিবিভাগ ও অর্ন্তবিভাগ বা আইপিডি উভয় ক্ষেত্রেই এই নীতি কার্যকর হবে। বুধবার থেকে এই […]