নদীর জল কখনও বাড়ে, কখনও কমে। জোয়ার-ভাটার এই নিত্যখেলা আর সময়ের ছন্দের উপর রেখেই দিন কাটায় পশ্চিমবঙ্গের রূপনারায়ণ নদীর গাঙ্গেয় ডলফিন বা শুশুকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, নদীর জলস্তর, জোয়ার-ভাটা, দিনের বিভিন্ন সময় এবং চাঁদের ফালির উপর অদ্ভুত ভাবে নির্ভর করে এই জলচর প্রাণীদের আনাগোনা। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (WII)-এর গবেষক গার্গী রায় চৌধুরীর […]