২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল। লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে ওড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসের এই আইকনিক মুহূর্তকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বলিউড ছবি ‘দুসরা’। কিন্তু এই ছবির মুক্তি আটকাতে সম্প্রতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন খোদ সৌরভ এবং প্রযোজনা সংস্থা লভ ফিল্মস। বৃহস্পতিবার আদালত সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। বিচারপতি দীনেশ ভাট স্পষ্ট জানিয়ে […]