Kolkata CP Responds: প্রতিমা কেবল সনাতনীরাই ছুঁতে পারবেন! মুখ্যমন্ত্রীর এই বক্তব্য পর সনাতনীদের চিহ্নিত করবে কীভাবে পুলিশ? উত্তর দিলেন কলকাতার CP | Only Sanatanis Should Touch Durga Idols: CM Suvendu; Kolkata Police CP Clarifies Role in Immersion - 24 Ghanta Bangla News
Home

Kolkata CP Responds: প্রতিমা কেবল সনাতনীরাই ছুঁতে পারবেন! মুখ্যমন্ত্রীর এই বক্তব্য পর সনাতনীদের চিহ্নিত করবে কীভাবে পুলিশ? উত্তর দিলেন কলকাতার CP | Only Sanatanis Should Touch Durga Idols: CM Suvendu; Kolkata Police CP Clarifies Role in Immersion

Spread the love

সিপি অজয় নন্দ ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla

কলকাতা: কেবল সনাতনীরাই প্রতিমা ছুঁতে পারবেন। দশমীর সকালে বাজে কদমতলা ঘাটে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে এসে এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, পুলিশ জানে, প্রতিমা বিসর্জন মূলত পুজো কমিটিগুলোই পরিচালনা করে। এখানে পুুলিশের সরাসরি কোনও ভূমিকা নেই।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, “মাকে যাঁরা নিয়ে যাবেন, তাঁদের নাম পরিচয়ও আমি সিপি-কে বলে গেলাম, ওটাও আইডেন্টিফাই করে দিতে হবে। যাঁরা সনাতন ধর্ম মানেন, তাঁরাই প্রতিমাতে হাত দেবেন। এটার মধ্যে কোনও সাম্প্রদায়িকতা নেই।”

এদিন সাংবাদিক বৈঠকে সিপি অজয় নন্দকে প্রশ্ন করা হয়েছিল,বিসর্জনের ক্ষেত্রে প্রচলিত সনাতন বা ধর্মীয় রীতিনীতির বাইরে অন্য কোনও বিশেষ নিয়ম বা সমস্যা ছিল কি না? ’ এই চিহ্নিতকরণের প্রক্রিয়া পুলিশ কী ভাবে করছে? তা জিজ্ঞাসা করা হয়েছিল সিপি-কে।সে বিষয়ে সিপি বলেন, “পুজোর বিসর্জন মূলত পুজো কমিটিগুলোই পরিচালনা করে, এক্ষেত্রে পুলিশের সরাসরি কোনও ভূমিকা থাকে না।” কথা প্রসঙ্গেই তিনি আরও একবার স্পষ্ট করে দেন, পুলিশের কাজ কেবল আইনশৃঙ্খলা দেখাই।

সিপি জানিয়ে দেন, বিসর্জনের সময় কোনও অপ্রীতিকর ঘটনা বা আইনগত ত্রুটি ঘটে থাকলে এবং পরবর্তীতে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের হলে পুলিশ নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *