তীব্র দাবদাহ আর প্যাচপ্যাচে গরমে শরীরের দুর্গন্ধ অনেকের জন্যই এক মস্ত বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। বাসে, ট্রেনে বা ভিড়ে ঠাসা জায়গায় এই সমস্যায় নাজেহাল হতে হয় অনেককেই। কিন্তু আপনি কি জানেন, এই দুর্গন্ধ আসলে কীভাবে তৈরি হয়? সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ শেয়ার করা একটি ভিডিওতে এক চিকিৎসক এর পেছনের আসল বিজ্ঞানটি খোলসা করেছেন। […]