শ্রীময়ী আমার ‘বায়ুমণ্ডল’, ও ছাড়া বাঁচা অসম্ভব! স্ত্রীয়ের জন্মদিনে কাঞ্চনের আবেগঘন খোলা চিঠি | Kanchan mullick emotional facebook post on wife sreemoyee chattoraj birthday - 24 Ghanta Bangla News
Home

শ্রীময়ী আমার ‘বায়ুমণ্ডল’, ও ছাড়া বাঁচা অসম্ভব! স্ত্রীয়ের জন্মদিনে কাঞ্চনের আবেগঘন খোলা চিঠি | Kanchan mullick emotional facebook post on wife sreemoyee chattoraj birthday

Spread the love

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের দাম্পত্য মানেই অনুরাগীদের কাছে এক বাড়তি আকর্ষণ। ট্রোল, সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা এখন মেয়ে কৃষভি-কে নিয়ে সুখী গৃহকোণ গড়ে তুলেছেন। মঙ্গলবার শ্রীময়ীর জন্মদিনে সোশাল মিডিয়ায় এক মনখোলা চিঠি লিখলেন কাঞ্চন। কাঞ্চনের ভাষায়, শ্রীময়ী তাঁর জীবনে ঠিক ততটাই জরুরি, যতটা বেঁচে থাকার জন্য বাতাস বা বায়ুমণ্ডল।

ফেসবুক পোস্টে নিজের আবেগ ধরে রাখতে পারেননি কাঞ্চন। শ্রীময়ীকে ‘মনভালোর জন্মদিন’ বলে সম্বোধন করে অভিনেতা লেখেন, “আজকের দিনটায় অনেকক্ষণ ধরে ভেবে চলেছি কী লিখব? কী পোস্ট করব? তোমার সম্পর্কে লিখতে গেলে তো শুরু করলেও শেষ হবে না… তুমি আমার কাছে অনেকটা বায়ুমণ্ডলের মতো। হাওয়া যেমন ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করাও যায় না— তেমন হাওয়া ছাড়া বাঁচাও অসম্ভব। প্রতি মুহূর্তে শ্বাস-প্রশ্বাসের জন্য দরকারি যেমন হাওয়া, বাড়াবাড়ি শোনালেও আমার জীবনে তুমি তেমনটাই।” কাঞ্চন আরও জানান, মেয়ে কৃষভির খেয়াল রাখা থেকে শুরু করে তাঁর নিজের খুঁটিনাটি সমস্ত ভালো-মন্দ অভ্যাসকে আগলে রাখেন শ্রীময়ী। স্ত্রীর কঠিন শাসন, আদর, ধমক, যত্ন, রাগ এবং অভিমানেই তিনি আজ পরিপূর্ণ। কাঞ্চন ও কৃষভির পক্ষ থেকে শ্রীময়ীকে জন্মদিনের এক আকাশ ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক নিয়ে সোশাল মিডিয়ায় চর্চা বা ট্রোলিং নতুন কিছু নয়। এই পোস্টের নিচেও যে নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে ছাড়বেন না, তা আগেভাগেই অনুমান করেছিলেন অভিনেতা। তাই ট্রোলারদের উদ্দেশ্যে পোস্টে আগাম বার্তাও দিয়ে রেখেছেন কাঞ্চন।

শ্রীময়ীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “ও আর এই পোস্টের পর কমেন্টস! ওটা আর পোড়ো না… তাও যখনই দেখবে একটাই গান মনে করে গাইবে…”। এরপরই তিনি কিশোর কুমারের সেই বিখ্যাত কালজয়ী গানের লাইন জুড়ে দেন— “কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহে না / ছোড়ো বেকার কি বাতো মে কহি বীত না যায়ে র‍্যায়না…” অর্থাৎ, লোকের কথায় কান না দিয়ে নিজেদের ভালোবাসায় মগ্ন থাকার বার্তাই শ্রীময়ীকে দিয়েছেন কাঞ্চন। দম্পতির এই মিষ্টি পোস্ট আপাতত নেটপাড়ার নজর কেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *