বাংলা চলচ্চিত্রের সোনালী অধ্যায়ের দুই ধ্রুবতারা— উত্তম কুমার এবং সুচিত্রা সেন। খাতার কলমে ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ ছবির মাধ্যমে সুচিত্রা সেনের রুপোলি সফর শুরু হওয়ার কথা থাকলেও, দুর্ভাগ্যবশত সেই ছবি মুক্তির আলো দেখেনি। তবে পরের বছরই, অর্থাৎ ১৯৫৩ সালে ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে প্রথমবার উত্তম কুমারের বিপরীতে তাঁর আত্মপ্রকাশ ঘটে। আর সেই যে রুপোলি পর্দায় এক […]