কালনা-চুঁচুড়া ৮ নম্বর রুটে বেসরকারি বাস বহুদিন বন্ধ থাকায় দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন যাত্রীরা। সেই সমস্যার সমাধানে বৃহস্পতিবার কালনা ডিপো থেকে নতুন এসবিএসটিসি বাসের উদ্বোধন করেন বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। সূত্রের খবর, আপাতত দিনে দু’বার বাস চলবে। পাশাপাশি কালনা-তারাপীঠ ও কালনা-অশোকনগর রুটেও সরকারি বাস চালুর দাবি যাত্রীদের। Source link