৪ জেলায় ধর্ষণের অভিযোগে ধৃত তিন, শ্লীলতাহানিতে এক - 24 Ghanta Bangla News
Home

৪ জেলায় ধর্ষণের অভিযোগে ধৃত তিন, শ্লীলতাহানিতে এক

Spread the love

কুলটির ঘটনায় অভিযোগে, প্রাণনাশের ভয় দেখিয়ে এক মহিলাকে বার বার ধর্ষণ করেছে তৃণমূলের স্থানীয় নেতা মনজুর আলম। বুধবার কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়িতে গিয়ে এই অভিযোগ দায়ের করেন মহিলা। তিনি জানিয়েছেন, মনজুর এলাকার তৃণমূল নেতা বলে ভয়ে আগের সরকারের আমলে তিনি মুখ বুজে ছিলেন। এখন সরকার বদল হওয়ায় সাহস করে তিনি পুলিশের কাছে এসেছেন। অভিযোগ পেয়ে বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আসানসোল জেলা আদালতের বিচারক ধৃত তৃণমূল নেতাকে চার দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠান। এ ছাড়া পুরুলিয়ার বোরো থানার পুলিশ ধর্ষণের অভিযোগে যে তান্ত্রিককে গ্রেপ্তার করেছে, তার নাম সৌমেন গোস্বামী। বৃহস্পতিবার ওই তান্ত্রিককে পুরুলিয়া জেলা আদালতের বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *