বিধানসভায় দুই বিজেপি বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে সরাসরি নিশানা দেগে তিনি স্পষ্ট পরামর্শ দেন, বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁর আর আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে সম্পূর্ণ বিশ্রামে যাওয়া উচিত।