এই সময়, মেদিনীপুর: দেশ জুড়ে ১ অগস্ট থেকে শুরু হলো জনগণনার সেল্ফ এনিউমারেশন বা স্ব-নথিভুক্তিকরণ প্রক্রিয়া। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর শহরের জেলা পরিষদ হল ‘প্রদ্যুত স্মৃতি সদন’-এ এর সূচনা হয়। তার সঙ্গে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জনগণনার সঙ্গে যুক্ত কর্মী, আধিকারিকরা সাধারণ নাগরিকদের মোবাইল, ট্যাব, কম্পিউটারের মাধ্যমে কী ভাবে […]