মিথ্যে প্রেমের সম্পর্ক গড়ে কোটি টাকার প্রতারণার অভিযোগ
অভিযোগকারীর দাবি, এআই ব্যবহার করে যে প্রেসক্রিপশনের ছবি পাঠানো হয়েছিল, তা দেখেই তিনি তরুণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান। ছুটিতে বাড়ি এলে তরুণী নগদ টাকার দাবি করতেন। সেটাও ওই যুবক দিয়েছেন। কিন্তু, তখনও যুবক বিষয়টি বুঝতে পারেননি। শুধু নগদ টাকা নয়, প্রেমিকার আবদারে গয়না, দামি মোবাইল, ল্যাপটপ, স্কুটি-সহ একাধিক জিনিসও ওই তরুণীকে যুবক কিনে দেন বলে তাঁর দাবি। যুবকের আরও অভিযোগ, তাঁর এক আত্মীয়কে কলকাতার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্তরা ব্যাঙ্কের মাধ্যমে প্রায় ৭৮ লক্ষ টাকা তাঁর কাছ থেকে নেন। পরে কলেজের আনুষঙ্গিক খরচের কথা বলে আরও প্রায় ১৫ লক্ষ টাকা নগদ নেওয়া হয়।