কলকাতা: তিলোত্তমা মামলায় (RG Kar Case) ফের হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে সিবিআই (CBI)। মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? সিবিআইকে প্রশ্ন বিচারপতি শম্পা সরকারের। আজ তিলোত্তমা ধর্ষণ-খুনের মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে সিবিআইয়ের নতুন তদন্তকারী দল। কিন্তু, সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নয় আদালত। ফের একবার হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন সিবিআই আধিকারিকরা। […]