কোভিড টেস্টে দুর্নীতি করেছেন Abhishek Banerjee? গুরুতর অভিযোগ BJP নেতার
কোভিড-১৯ মহামারির সময় ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় করোনা পরীক্ষা এবং স্বাস্থ্য পরিষেবাকে কেন্দ্র করে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ তুলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেজেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, ২০২২ সালের ১২ জানুয়ারি একদিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা করার যে তথ্য প্রকাশ করা হয়েছিল, তা বাস্তবসম্মত নয় এবং ভুয়ো তথ্যের উপর ভিত্তি করে জনসমক্ষে তুলে ধরা হয়েছিল।