আবাস যোজনার উপভোক্তাদের অর্থ প্রদান শুরু, অযোগ্যদের থেকে ফেরানো হবে টাকা - 24 Ghanta Bangla News
Home

আবাস যোজনার উপভোক্তাদের অর্থ প্রদান শুরু, অযোগ্যদের থেকে ফেরানো হবে টাকা

Spread the love

গত সরকারের আমলে সরকারি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রকল্পের উপভোক্তাদের তালিকা যাচাই করে প্রায় সাড়ে ১২ হাজার বেআইনি সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫৭ হাজার এমন ব্যক্তির সন্ধান মিলেছে, যাঁদের নাম ভোটার তালিকা থেকেই বাদ পড়েছে। তাঁদের প্রকৃত উপভোক্তা হিসেবে গণ্য করা যাবে না বলেও স্পষ্ট করেন তিনি। প্রকৃত উপভোক্তার হাতেই সরকারি অর্থ পৌঁছবে, কোনও বেআইনি সুবিধাভোগী বা অনুপ্রবেশকারীকে সরকারি টাকা দেওয়া হবে না বলে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। অবৈধ ভাবে যাঁরা এই প্রকল্পে টাকা পেয়েছেন, তাঁদের নোটিস দিয়ে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *