রাঁচি: ঝাড়খণ্ডে জেএসপিএসসি (JPSC) নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে চলা পড়ুয়াদের আন্দোলন ১৬ দিনে পড়তেই বড় পদক্ষেপের ইঙ্গিত দিল রাজ্য সরকার। সূত্রের খবর, ঝাড়খণ্ড সরকার ১৪তম জেএসপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে। একই সঙ্গে ব্যাকলগ নিয়োগ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে সিআইডি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তদন্তে রাজি সরকার। তবে আন্দোলনরত পড়ুয়াদের অন্যতম প্রধান […]