সুদর্শনের চোটে শাপমুক্তি, দেড় বছর পরে ভারতীয় দলে ফিরলেন সরফরাজ় খান
ভারতীয় দলে কামব্যাক সরফরাজ় খানের
২০২৪ সালের নভেম্বর মাসে শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন সরফরাজ়। সেঞ্চুরিও এসেছিল সেই ম্যাচে। ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের স্কোয়াডে ছিলেন। তবে সুযোগ পাননি কোনও ম্যাচে। এর পর থেকেই নির্বাচকদের পরিকল্পনার বাইরে মুম্বইয়ের এই ব্যাটার। এ বার ফিরলেন জাতীয় দলে।
BCCI জানিয়েছে, ‘সুদর্শনের পরিবর্ত হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে সরফরাজ়কে। ১৫ অগস্ট থেকে গলে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচের জন্য দল রওনা হওয়ার আগে কলম্বোয় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’