ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত? | Abhishek Banerjee aide Sumit Roy breaks silence on his two month absence
গত ২ মাস ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে ছিলেন তিনি। পুলিশ তাঁকে কোথাও খুঁজে পায়নি। এমনকি, তাঁর খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পাওয়ার পর সিআইডি-র তলবে ভবানী ভবনে পরপর দু’দিন হাজিরা দিলেন। আর রবিবার হাজিরা শেষে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায় জানিয়ে দিলেন, গত ২ মাস কোথায় ছিলেন তিনি। মুখ খুললেন তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়েও।