সঞ্জয় দে, দুর্গাপুর অবশেষে সেই ৫০ কোটি টাকা মূল্যের ফিক্সড ডিপোজ়িট সার্টিফিকেট খুঁজে পেলেন দুর্গাপুর এনআইটি (ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি) কর্তৃপক্ষ। ব্যাঙ্কে পড়েছিল সেই সার্টিফিকেট! সেই খবর জানতে পেরে তড়িঘড়ি ব্যাঙ্ক থেকে সার্টিফিকেট নিয়ে আসেন এনআইটি কর্তৃপক্ষ। কিন্তু তাতেও একাধিক ত্রুটি ধরা পড়েছে। নিয়ম মতো যে তারিখে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজ়িট করা হয়, সার্টিফিকেট ইস্যুর সময়েও […]